ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ভারত ইতিহাসের ভৌগলিক উপাদান ও তার প্রভাব
প্রশ্ন:১
কে ভারতবর্ষকে ‘নৃতত্ত্বের জাদুঘর’ বলে অভিহিত করেছেন ?
উত্তর:
ভিনসেন্ট স্মিথ।
প্রশ্ন:২
‘নানাঘাট শিলালিপি’ থেকে কোন্ সাতবাহন রাজার কীর্তিকাহিনি জানা যায় ?
উত্তর:
প্রথম সাতকর্ণীর।
প্রশ্ন:৩
কে সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?
উত্তর:
জেমস প্রিন্সেপ।
প্রশ্ন:৪
‘নাসিক প্রশস্তি’তে কোন্ সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে ?
উত্তর:
গৌতমীপুত্র সাতকর্ণীর।
প্রশ্ন:৫
সাঁওতালরা কোন্ জাতিগোষ্ঠীর বংশধর ?
উত্তর:
প্রোটো অস্ট্রালয়েড।
প্রশ্ন:৬
‘জুনাগড় প্রশস্তি’তে কোন্ রাজার কীর্তি বর্ণিত হয়েছে ?
উত্তর:
শক মহাক্ষত্রপ রুদ্রদামন-এর।
প্রশ্ন:৭
‘নানাঘাট শিলালিপি’ কে রচনা করেন ?
উত্তর:
রানি নায়নিকা।
প্রশ্ন:৮
দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন্ জাতির বংশধর ?
উত্তর:
দ্রাবিড় জাতির।
প্রশ্ন:৯
‘হাতিগুম্ফা লিপি’ থেকে কোন্ রাজার কথা জানা যায় ?
উত্তর:
কলিঙ্গরাজ খারবেল-এর কথা।
প্রশ্ন:১০
কত খ্রিস্টাব্দে অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয় ?
উত্তর:
১৮৩৭ খ্রিস্টাব্দে।
Comments
Post a Comment