ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
গুপ্তোত্তর যুগে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা
প্রশ্ন:১
বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ?
উত্তর:
শশাঙ্ক।
প্রশ্ন:২
হর্ষবর্ধন কোথায় তাঁর রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তর:
কনৌজে।
প্রশ্ন:৩
ভারতে প্রবেশকারী হূণরা কী নামে পরিচিত ?
উত্তর:
শ্বেতহূণ।
প্রশ্ন:৪
হর্ষবর্ধন দক্ষিণ ভারতে কার কাছে পরাজিত হন ?
উত্তর:
দ্বিতীয় পুলকেশীর কাছে।
প্রশ্ন:৫
হূণ নেতা মিহিরকুলের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:
শাকল (বর্তমান শিয়ালকোট)।
প্রশ্ন:৬
কে ‘শিলাদিত্য’ উপাধি গ্রহণ করেন ?
উত্তর:
হর্ষবর্ধন।
প্রশ্ন:৭
হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন ?
উত্তর:
৬০৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
ভারত আক্রমণকারী একজন হূণ নেতার নাম করো।
উত্তর:
মিহিরকুল।
প্রশ্ন:৯
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:
কর্ণসুবর্ণ।
প্রশ্ন:১০
‘ভারতের অ্যাটিলা’ কাকে বলা হয় ?
উত্তর:
মিহিরকুলকে।
Comments
Post a Comment