ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
চিনুক
চিনুক একপ্রকার স্থানীয় বায়ু। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলের দিকে এক রকমের উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হতে থাকে, একে চিনুক বলে। উত্তর আমেরিকায় রকি পর্বতের পূর্বঢালে প্রবাহিত উষ্ণ শুষ্ক পার্বত্য বায়ুপ্রবাহ বা ক্যাটাবেটিক বায়ুপ্রবাহ চিনুক নামে পরিচিত।
প্রধানত শীতকালে ও বসন্তকালের প্রথম দিকে পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ু রকি পর্বত অতিক্রম করে পর্বতের পূর্বদিকে অনুবাত ঢাল বরাবর উষ্ণ ও শুষ্ক বায়ু রূপে নীচে নেমে আসে। নীচে নেমে আসার ফলে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় এবং অনুবাত ঢালে বরফ গলে যায়। চিনুকের জন্যই পর্বতের পাদদেশে তৃণভূমি অঞ্চল তুষারমুক্ত থাকে ও পশুপালন সম্ভব হয়। যদিও বায়ুর দ্বারা ভূমির আর্দ্রতা নষ্ট হয়ে যায়।
চিনুকের প্রভাবে প্রেইরি অঞ্চলের উষ্ণতা প্রায় ১৫°—২০° সেলিসিয়াস বেড়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে জমা বরফ গলে যায়। এইজন্য এই বায়ুপ্রবাহকে স্থানীয় রেড ইন্ডিয়ানরা নাম দিয়েছে ‘চিনুক’–যার অর্থ ‘তুষার ভক্ষক’ বা স্নো ইটার (Snow Eater)।
Comments
Post a Comment