ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
গুপ্তোত্তর যুগে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা
প্রশ্ন:১
বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:
গোপাল।
প্রশ্ন:২
সেন বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:
সামন্ত সেন।
প্রশ্ন:৩
‘সকলোত্তরপথনাথ’ কাকে বলা হয়েছে ?
উত্তর:
হর্ষবর্ধনকে।
প্রশ্ন:৪
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তর:
দেবপাল।
প্রশ্ন:৫
হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম লেখো।
উত্তর:
‘নাগানন্দ’।
প্রশ্ন:৬
কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?
উত্তর:
দিব্য বা দিব্যোক।
প্রশ্ন:৭
কে ‘বিক্রমশীল’ উপাধি গ্রহণ করেন ?
উত্তর:
ধর্মপাল।
প্রশ্ন:৮
‘হর্ষচরিত’–এর রচয়িতা কে ?
উত্তর:
বাণভট্ট।
প্রশ্ন:৯
বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ?
উত্তর:
গোপাল।
প্রশ্ন:১০
হর্ষবর্ধনের রাজত্বকালে কোন্ চিনা পরিব্রাজক ভারতে আসেন ?
উত্তর:
হিউয়েন সাঙ্।
Comments
Post a Comment