ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
মোনাড্নক
ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সমপ্রায়ভূমির ওপর কঠিন শিলা দ্বারা গঠিত টিলা বা অবশিষ্ট পাহাড়গুলিকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয় প্রতিরোধ করে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই গম্বুজাকৃতির টিলাগুলিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মোনাড্নক পাহাড়ের নাম অনুসারে মোনাড্নক বলা হয়।
উদাহরণ—
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটোনাগপুর মালভূমির পূর্ব দিকের কোনো কোনো অংশে সমপ্রায় ভূমি দেখা যায়, যাদের মধ্যে পরেশনাথ ও পাঞ্চেত পাহাড় দুটি হল মোনাড্নক।
Comments
Post a Comment