বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
বাগার অঞ্চল
রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে, মরুস্থলীর পূর্বদিকে মরুপ্রায় অঞ্চল বা অর্ধমরু অঞ্চল ‘বাগার’ নামে পরিচিত। আরাবল্লী পর্বতের পাদদেশে, ভারতীয় মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত এই অঞ্চলটি মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অল্প বালুকাময় স্থান। এখানকার অধিকাংশ অঞ্চল ঘাসে ঢাকা, এর মধ্যে কোথাও কোথাও কৃষিকাজ হয়। রাজস্থান খাল এই অঞ্চলের কৃষিকাজের প্রসারে ব্যাপকভাবে সাহায্য করেছে। এই অঞ্চলের মধ্য দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে।
Comments
Post a Comment