বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
কোঙ্কণ উপকূল
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে আরব সাগরের উপকূল বরাবর বিস্তৃত এবং উত্তরে দমন থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত প্রসারিত প্রায় ৫৩০ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ৫০ কিমি প্রশস্ত সমভূমিকে কোঙ্কণ উপকূল সমভূমি বলা হয়।
এই সমভূমির উপকূলভাগ খুবই ভগ্ন ও সংকীর্ণ। এত ভগ্ন উপকূলভাগ ভারতের আর কোথাও দেখতে পাওয়া যায় না। বৈতরণী, অম্বা ও উলহাস নদী প্রবাহিত হয়ে কোঙ্কণ উপকূলের সমুদ্রে মিশে খাঁড়ি সৃষ্টি করেছে। এই অঞ্চলের সমুদ্র উপকূলে কাদা ভর্তি জলাভূমি এবং বালুকাময় তটভূমি ছাড়াও কোথাও কোথাও সামুদ্রিক চড়া এবং লাভাগঠিত পাহাড় দেখা যায়। মুম্বই, রত্নগিরি, মার্মাগাঁও প্রভৃতি শহর এই উপকূলে অবস্থিত।
Comments
Post a Comment