ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
ডেকান ট্র্যাপ
‘ডেকান’ (Deccan) শব্দের অর্থ ‘দাক্ষিণাত্য’। সুইডিস শব্দ ‘ট্র্যাপ’ কথাটির অর্থ হল ‘ধাপ’ বা ‘সিঁড়ি’। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে (৩,০০,০০০ বর্গমাইল) প্রায় ১৫ কোটি বছর আগে (ক্রিটেসিয়াস যুগে) কোনো রকম বিস্ফোরণ না ঘটিয়ে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে ভূগর্ভের ম্যাগমা নিঃশব্দে লাভা রূপে ক্রমাগত বেরিয়ে এসে ভূপৃষ্ঠের ওপরে স্তরে স্তরে সঞ্চিত হয় ও পরবর্তীকালে শীতল ও কঠিন হয়ে লাভা সমভূমি গঠন করে।
ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও কাথিয়াওয়াড়ের বিস্তীর্ণ অঞ্চলে এইরকম লাভা গঠিত মালভূমি দেখা যায়। পরবর্তীকালে সূর্যকিরণ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদীস্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের ওপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে এক ধরনের বিশেষ ভূমিরূপের সৃষ্টি করেছে। এই বিস্তীর্ণ মালভূমির ওপরের অংশ টেবিলের মতো সমতল এবং পার্শ্বদেশ সিঁড়ির মতো ধাপে ধাপে নীচে নেমে গেছে। এই বিশেষ আকৃতির জন্যেই দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিম অংশকে ডেকানট্র্যাপ বলা হয়। প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হওয়ায় এই অঞ্চলের পাহাড়ের চূড়াগুলি চ্যাপ্টা হয়। গোটা ডেকানট্র্যাপ অঞ্চলটি পশ্চিম দিক থেকে পূর্বদিকে সিঁড়ির মতো ধাপে ধাপে ঢালু হয়ে গিয়েছে।
Comments
Post a Comment