ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
মালনাদ ও ময়দান
মালনাদ—
কানাড়ি ভাষায় মালনাদকে মাল অর্থাৎ, ‘পাহাড়’, নাদ অর্থাৎ, ‘দেশ’ ‘পাহাড়ি দেশ’ বলা হয়। কর্ণাটক মালভূমির দক্ষিণাংশ ও পশ্চিমাংশের উচ্চতা বেশি এবং এই অঞ্চল কিছুটা বন্ধুর ও পর্বতময়। পর্বতময় এই অঞ্চলকে মালনাদ বলা হয়। এটি ৩২০ কিলোমিটার লম্বা এবং ৩৫ কিলোমিটার চওড়া উঁচুনীচু ঢেউখেলানো প্রকৃতির হয়। এখানকার পাহাড়গুলোর চূড়া গোলাকার। গ্রানাইট ও নাইস পাথরে গড়া এই ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলটি কর্ণাটক মালভূমির অপেক্ষাকৃত উঁচু অংশ। এখানকার মাটির রং সাধারণত লাল।
ময়দান—
কর্ণাটক মালভূমির উত্তরাংশ ও পূর্বাংশ অপেক্ষাকৃত কম উঁচু কিন্তু ভূমিরূপ কিছুটা তরঙ্গায়িত বা ঢেউখেলানো। এই অঞ্চলকে ময়দান অঞ্চল বলা হয়। মালনাদের পূর্ব দিক অপেক্ষাকৃত নীচু হয়। এই অঞ্চল গ্রানাইট ও নাইস পাথরে গড়া এবং এখানকার মাটি সাধারণত লাল রঙের হয়ে থাকে।
Comments
Post a Comment