ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
প্লাবন সমভূমি
নদী তার নিম্নগতিতে সমুদ্রের কাছাকাছি চলে এলে নদীর ভূমির ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হতে থাকে, যার ফলে নদীর গভীরতা ক্রমশ কমে যায়। বর্ষাকালে হঠাৎ জল বেড়ে গেলে এই অগভীর নদী উপত্যকা অতিরিক্ত জল বহন করতে পারে না, এর ফলে নদীতে বন্যা দেখা যায়।
বন্যার সময় নদীখাতের অতিরিক্ত জল নদীর দুই তীরের অবনমিত অংশে পৌঁছে যায়। ওই জলের সঙ্গে আগত নুড়ি, কাঁকর, বালি, পলি প্রভৃতি নদীর তীরবর্তী অবনমিত অংশে সঞ্চিত হয়। পরবর্তীকালে নদীখাতে জলের পরিমাণ কমে গেলে, তীরবর্তী সঞ্চিত জলের সবটা নদীখাতে ফিরে আসে না। ফলে বন্যার জলের সঙ্গে আগত পলিসমূহের কিছু অংশ তীরবর্তী স্থানে সঞ্চিত হয়। বছরের পর বছর এইভাবে পলি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি হয়। নদীবাহিত পলি অনেকদিন ধরে নদীর দু'পাশে জমে যে পলিগঠিত সমতল ভূ-ভাগের সৃষ্টি হয় তাকে পলিগঠিত সমভূমি বলে। নদীর তীরবর্তী স্থানে নতুন পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে ‘খাদার’ বলে। নদীতীরের দু'পাশে বন্যার জলে সঞ্চিত পলির দ্বারা গড়ে ওঠা সমতলভূমিকে প্লাবনভূমিও বলা হয়।
উদাহরণ—উত্তর ভারতের সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি হল পলিগঠিত সমভূমির উদাহরণ।
Comments
Post a Comment