ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
গর্জনশীল চল্লিশা
পশ্চিমা বায়ু সাধারণত উভয় গোলার্ধে ৩৫°–৬০° অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে ৪০°–৬০° অক্ষরেখার মধ্যে স্থলভাগ প্রায় নেই। ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণজনিত বাধা কম হওয়ায় পশ্চিমা বায়ু এই অঞ্চলে জলভাগের ওপর দিয়ে বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়। এরূপ প্রবল বেগের জন্যই দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুকে ‘প্রবল পশ্চিমা বায়ু’ বলে। ৪০°–৬০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলভাগের ওপর দিয়ে উত্তর-পশ্চিম পশ্চিমাবায়ু সারা বছর ধরে বাধাহীনভাবে, প্রবলবেগে এবং সশব্দে প্রায় সোজা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এইজন্য ৪০°–৬০° দক্ষিণ অক্ষাংশকে গর্জনশীল চল্লিশা বলে।
Comments
Post a Comment