Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

বৃষ্টিচ্ছায় অঞ্চল

বৃষ্টিচ্ছায় অঞ্চল 
 

        আর্দ্রবায়ু পাহাড়ে বাধা পেয়ে প্রতিবাত ঢালে বৃষ্টিপাত করার পর তাতে আর জলীয় বাষ্প থাকে না। জলীয়বাষ্পহীন ওই শুকনো বাতাস পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপর দিকে (অনুবাত ঢালে) গেলে সেখানে আর বৃষ্টিপাত হয় না। পাহাড়ের বায়ুমুখী ঢালের বিপরীত দিকের প্রায় বৃষ্টিহীন অনুবাত ঢালকে “বৃষ্টিচ্ছায় অঞ্চল” বলা হয়।
        আর্দ্র বায়ু পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর যখন অনুবাত ঢালে পৌঁছায় তখন সেই  বায়ুতে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প থাকে না। উপরন্তু, অনুবাত-ঢাল বরাবর অধঃগামী বায়ুর উষ্ণতা ও জলীয় বাষ্পধারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অনুবাত ঢালের এক বিস্তীর্ণ অঞ্চল বৃষ্টিহীন বা প্রায়-বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়। এই কারণেই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়, কিন্তু পর্বতের পূর্বঢালে দাক্ষিণাত্য মালভূমির মধ্যভাগ বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে বৃষ্টিচ্ছায় অঞ্চল গঠিত হয়। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল শিলং।

    উদাহরণ— বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাংলাদেশের উপর দিয়ে এসে গারো-খাসি-জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে ওই সব পর্বতের বায়ুমুখী প্রতিবাত ঢালে অবস্থিত মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি-মৌসিনরাম অঞ্চলে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের রাজধানী শিলং এইসব পর্বতের অনুবাত ঢালে অবস্থিত হওয়ায় বৃষ্টিচ্ছায় অঞ্চলের মধ্যে পড়েছে, তাই এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম।











আরও পড়ুন::




































































































































Comments