ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
আঁধি
‘আঁধি’ শব্দটি হিন্দি শব্দ ‘আন্ধেরা’ থেকে এসেছে, যার অর্থ অন্ধকার। ‘আঁধি’ হল ধূলিঝড় যা দীর্ঘ, শুষ্ক প্রকৃতির হয়। গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে এইরূপ ধূলিঝড় সৃষ্টি হয়। ধূলিঝড়ে আকাশ যেন আঁধার হয়ে আসে, তাই এর এরূপ নাম।
উত্তর-পশ্চিম ভারতের দিল্লি, পাঞ্জাব, রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে গ্রীষ্মকালের বিকেলবেলার দিকে কখনও কখনও এক রকমের ধুলোর ঝড় (Dust Storm) প্রবাহিত হতে থাকে, একে আঁধি বলে। আঁধির সময় বাতাস পরিচলন পদ্ধতিতে প্রচুর পরিমাণে ধূলিকণা সংগ্রহ করে প্রতি ঘণ্টায় ৭০–১০০ কিমি বেগে প্রবাহিত হতে থাকে। আঁধি প্রবাহিত হলে বায়ুর তাপমাত্রা কমে যায়।
Comments
Post a Comment