ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
গৌণ জোয়ার
পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রবিমুখ শক্তি বা বিকর্ষণ শক্তিও জোয়ার সৃষ্টির অন্যতম কারণ। মুখ্য জোয়ারের বিপরীত প্রান্তে অর্থাৎ, প্রতিপাদস্থানে চাঁদ ও সূর্যের আকর্ষণ কম হওয়ায়, প্রধানত কেন্দ্রবিমুখ শক্তির প্রভাবে জোয়ার সৃষ্টি হয়। কেন্দ্রবিমুখ শক্তি অর্থাৎ, চাঁদ বা সূর্যের পরোক্ষ প্রভাবে সংঘটিত জোয়ারকে গৌণ জোয়ার বলে।
চাঁদের আকর্ষণ স্থানের প্রতিপাদ স্থানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কম হয় বলে বিপরীত দিকে অবস্থিত জলরাশি প্রধানত প্রবল বিকর্ষণ শক্তির প্রভাবে স্ফীত হয়ে গৌণ চান্দ্র জোয়ার বা গৌণ জোয়ার সৃষ্টি করে। এছাড়া পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকের স্থলভাগ জলভাগের চেয়ে চাঁদের বেশি কাছে থাকে। চাঁদ থেকে ওই স্থানের জলভাগের দূরত্ব বেশি হওয়ায় জলের ওপর চাঁদের আকর্ষণ কমে যায় ফলে সেখানকার জলও ফুলে উঠে গৌণ জোয়ারের সৃষ্টি করে।
Comments
Post a Comment