ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
সাময়িক বায়ুপ্রবাহ
যে সমস্ত বায়ুপ্রবাহ দিনের বিশেষ সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে দেখা যায়, সেইসব বায়ুপ্রবাহকে সাময়িক বায়ু প্রবাহ বলে৷ কোনও অঞ্চলে স্থানীয়ভাবে উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্যের ফলে সাময়িক বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।
এই প্রকার বায়ুপ্রবাহের স্থায়িত্ব ও প্রভাব সাময়িক। বিভিন্ন সময়ে গতিপথ পরিবর্তিত হয় বলে সাময়িক বায়ুর প্রকৃতি ও বৈশিষ্ট্য বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়। সমুদ্রবায়ু, স্থলবায়ু এবং মৌসুমি বায়ু স্থানীয় বায়ু প্রবাহের উদাহরণ।
রাত্রিবেলা উচ্চচাপযুক্ত স্থলভাগ থেকে নিম্নচাপযুক্ত জলভাগের দিকে শীতল, শুষ্ক স্থলবায়ু প্রবাহিত হয়। দিনেরবেলা উচ্চচাপযুক্ত জলভাগ থেকে নিম্নচাপযুক্ত স্থলভাগের দিকে উষ্ণ, আর্দ্র সমুদ্রবায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে দক্ষিণ গোলার্ধ থেকে উষ্ণ আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর গোলার্ধ থেকে শীতল শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
Comments
Post a Comment