ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
লু
গ্রীষ্মকালে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে মাথার ওপর লম্বভাবে প্রচণ্ড সূর্যকিরণের ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জন্য শোঁ-শোঁ শব্দ করে যে উত্তপ্ত বায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হয়, তাকে লু বলে।
লু একটি স্থানীয় বায়ু। লু একপ্রকার স্থানীয় বায়ু হলেও একে একপ্রকার তাপপ্রবাহ বলা হয়।গ্রীষ্মকালে দিনেরবেলা স্থলভাগ খুব উত্তপ্ত হয়ে উঠলে লু বাতাস প্রবাহিত হয়। বায়ুর উষ্ণতা ৪৫°–৫০° সেলসিয়াস হওয়ায় আগুনের শিখার মতো স্রোত আকারে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ুস্রোতের মধ্যে শরীরের উত্তাপ অত্যন্ত বেড়ে যায়। একে ‘লু লাগা’ বলে। এই বায়ুর প্রচণ্ড উত্তাপের ফলে উত্তর ভারতে প্রতি বছর বহু মানুষ ও গবাদি পশু মারা যায়।
Comments
Post a Comment