বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
নিয়ত বায়ুপ্রবাহ
পৃথিবীর বিভিন্ন অংশে অবস্থিত স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়গুলির প্রভাবে যেসব বায়ু নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে, নিয়মিতভাবে সারাবছর প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ুপ্রবাহ বলে।
চাপবলয়গুলির স্থায়ী অবস্থানই নিয়ত বায়ুর স্থায়ী প্রবাহ সৃষ্টি করে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু নিয়ত বায়ুপ্রবাহের উদাহরণ।
আয়ন বায়ু উভয় গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং মেরু বায়ু মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
Comments
Post a Comment