ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
দিনে দু'বার জোয়ারভাটা হয় কেন?
আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার এবং তার বিপরীত প্রান্তে গৌণ জোয়ার হয়। এই দুই স্থানের সমকোণে অবস্থিত স্থানগুলিতে ভাটা হয়। পৃথিবীর একবার আবর্তনের মধ্যে অর্থাৎ, ২৪ ঘণ্টায় পৃথিবীর প্রতিটি স্থান একবার করে চাঁদের সামনে আসে। ফলে সেই স্থানে মুখ্য জোয়ার এবং তার প্রতিপাদস্থানে গৌণ জোয়ার হয়।
এদিকে পৃথিবীর আবর্তন গতির ফলে যে স্থানে যখন মুখ্য জোয়ার হয়, তার ১২ ঘণ্টা ২৬ মিনিট পর ওই স্থানে মুখ্য জোয়ারের স্থানের বিপরীত বা প্রতিপাদ স্থানটি চাঁদের ঠিক সামনে এসে পৌঁছায় এবং সে স্থানে তখন প্রধানত চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। তখনই তার বিপরীত দিকে অর্থাৎ প্রথমে যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল সেখানে গৌণ জোয়ার হয়।
অতএব, পৃথিবীর একবার আবর্তনকালে (অর্থাৎ ২৪ ঘণ্টায়) পৃথিবীর প্রত্যেক স্থান একবার চাঁদের সম্মুখীন হয় বলে, ভূপৃষ্ঠের জলভাগের প্রত্যেক স্থানে দিনে দুবার জোয়ার হয়, একবার মুখ্য জোয়ার এবং একবার গৌণ জোয়ার। জোয়ারের সমকোণী অবস্থানে ভাটা হয়। সুতরাং, কোনো স্থানে দিনে দুবার ভাটা হয়।
Comments
Post a Comment